শিক্ষা। মানবজাতিকে পৃথিবীর সকল জীব হতে আলাদা করার একমাত্র পদ্ধতি। এ শিক্ষার কাঁধে ভর করে যুগ যুগ ধরে পৃথিবীকে শাসন করে আসছে মানুষ। শিক্ষার উপস্থিতিতে যেমন আপনি অন্য সব থেক অনন্য, ঠিক এর অনুপস্থিতিতে আপনি দুনিয়ার সবচেয়ে নগন্য। একটা জাতির উত্থান আর পতন এ শিক্ষা দিয়েই গণনা হয়। যার থলেতে যত বেশি জ্ঞানের ভান্ডার সে জাতি ততটা চালকের আসনে প্রতিষ্ঠিত হবে, এবং হবেই।
মুসলিম সভ্যতার রুপকার আরবের নবি তাজেদারে হারাম হজরত মুহাম্মাদ সা. এর কাছে ইসলামি সভ্যতার সর্বপ্রথম মেসেজ মহান রবের পক্ষ হতে এসেছিল ‘পড় তোমার প্রভুর নামে,বাক্য দিয়ে। বুঝা গেল! মুসলিম জাতির একমাত্র খুটি এবং নির্ভরতার প্রতীকই হল এ ‘‘শিক্ষা,। এজন্য সেই ১৪শ বছরের পুরনো ধারা আজও চলমান। শিক্ষার উপর নির্ভরতার কারণেই ইসলাম প্রায় হাজার বছর পৃথিবী শাসন করেছিল নির্দ্ধিধায়। যা আমাদের জাগতিক শিক্ষায় শিক্ষিতদের প্রায়ই অজানা। আর ইসলাম’যে তার নিজস্ব মানদণ্ডে দাড়িয়ে সহস্র বছর ন্যায় বিচারের শাসন,আবিস্কার,আধুনিকায়ন ও উন্নতির পৃথিবীর দ্বার উন্মোচন করে দিয়েছিল সেটা হয়ত আমাদের অজানাই রয়ে গেছে।
ইসলামি শিক্ষা নীতিমালায় যে বর্তমান আধুনিক শিক্ষা থেকেও আরো সুগভীর কিছু আছে তা আমাদের জানা নেই। আমরা সেটা আপনাদের জানাতে চাই। ঘুণে ধরা এ শিক্ষা ব্যবস্থাকে আমরা আলো দিতে চাই। পচনধরা এ সমাজ, নুয়ে পড়া এ জাগতিক শিক্ষা,পতম্মুখ এ ব্যবস্থাকে আমরা স্ব-গর্ভে চ্যালেঞ্জ জানাতে চাই।
’মাদরাসাতুল মানারাহ্ আল-ইসলামিয়া’ তেমনি এক উদ্দেশ্যকে সামনে নিয়ে প্রতিষ্ঠা করা। শিক্ষার প্রতিটা ঘোর অন্ধকার ব্যবস্থাকে আলোকিত করতেই তার নামও দেয়া হয়েছে ‘মানারাহ্’ করে। আমরা এ প্রতিষ্ঠানে আপনাকে স্বাগত জানাতে চাই। আপনি স্ব-পরিবারে আসুন, জানুন। এখানকার প্রতিটা ব্যবস্থা, বিভাগ, সিস্টেমেই আমরা নতুন কিছু, নতুন ভাবনা, ও নতুন স্বাদ আনার আপ্রাণ চেষ্টা করেছি। আপনার সন্তান নিয়ে যখন আপনি প্রচলিত শিক্ষা ব্যবস্থাতে আস্থা রাখতে পারছেননা, আমরা আপনাকে বুকে সাহস নিয়ে বলতে পারি, আপনি আমাদের কাছে আসুন। আমাদেরকে জানুন। হয়ত আপনার রুচিতে ভিন্ন মাত্রার কোন স্বাদ ভর করবে। আপনি বাধ্য হবেন এখানটার আঙ্গিনায় আপনার সন্তানকে ভরসা করতে।
বিশ্বস্ততার প্রতিক এ প্রতিষ্ঠানটিতে আপনাকে আবারো স্বাগত। জাযাকাল্লাহ।