নোটিশ বোর্ড

সর্বশেষ নোটিশ এবং ঘোষণার সাথে আপডেট থাকুন

3

মোট নোটিশ

14

মে, 2026

12 মে
মে 12, 2026

পবিত্র ঈদুল আজহার ছুটির নোটিশ

بسم الله الرحمن الرحيم

মাদরাসাতুল মানারাহ আল-ইসলামিয়া

ঈদুল আজহার ছুটি ও অভিভাবক সমাবেশের নোটিশ

এতদ্বারা মাদরাসাতুল মানারাহ আল-ইসলামিয়ার সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫/৫/২০২৬ তারিখ হতে ৬/৬/২০২৬ তারিখ পর্যন্ত মাদরাসার সকল কার্যক্রম বন্ধ থাকবে।

ইনশাআল্লাহ আগামী ৬/৬/২০২৬ তারিখ হতে যথারীতি মাদরাসার পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে।

এছাড়াও আগামী ২২/৫/২০২৬ তারিখ, রোজ শুক্রবার বাদ মাগরিব মাদরাসা প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে সকল সম্মানিত অভিভাবকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সকল সম্মানিত অভিভাবকদের নিকট আরও অনুরোধ করা যাচ্ছে যে, ঈদের ছুটির পূর্বে শিক্ষার্থীদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করার জন্য।

সকলের প্রতি পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা রইলো।
আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানী ও ইবাদত কবুল করুন। আমিন।

আদেশক্রমে
 পরিচালক
মাদরাসাতুল মানারাহ আল-ইসলামিয়া

07 এপ্রি.
এপ্রিল 7, 2026

None

মাদরাসাতুল মানারাহ আল-ইসলামিয়া।

নোটিশ

এতদ্বারা মাদরাসাতুল মানারাহ আল-ইসলামিয়ার সকল ছাত্র ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ২১/৪/২০২৬ ইং রোজ মঙ্গলবার হতে ৩০/৪/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার পর্যন্ত মাদরাসার স্কুল শাখার ১ম সাময়িক পরিক্ষা অনুষ্ঠিত হবে। অতএব সকল শিক্ষার্থীদের পরিক্ষার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার প্রতি বিশেষ তাকিদ প্রদান করা হলো।

বিঃদ্রঃ আগামী ১৬/৪/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার এর মধ্যে পরিক্ষার ফি এবং যাদের বেতন বকেয়া আছে পরিষোধ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

পরিক্ষার ফি

প্লে > ২০০

নার্সারি > ২২০

১ম শ্রেণী > ২৫০

২য় শ্রেণী > ৩০০

৩য় শ্রেণী > ৩৫০

রআদেশক্রমে

মাদরাসা কর্তৃপক্ষ

09 মার্চ
মার্চ 9, 2026

ভর্তি বিজ্ঞপ্তি: ২০২৬ শিক্ষাবর্ষ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইসলামী ও আধুনিক শিক্ষার এক অনন্য সমন্বয়— মাদরাসাতুল মানারাহ আল-ইসলামিয়া-তে ২০২৬ শিক্ষাবর্ষে বালক ও বালিকা শাখায় সীমিত আসনে ভর্তি চলছে!

আমরা আপনার সন্তানকে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের বিশেষত্ব ও বিভাগসমূহ:

  • নূরানী ইসলামিক স্কুল: প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত।

  • হিফজ বিভাগ: আন্তর্জাতিক মানের হিফজ ও রিভিশন বিভাগ।

  • নাজেরাতুল কুরআন: স্ট্যান্ডার্ড পদ্ধতিতে সহীহ তিলাওয়াত শিক্ষা।

  • কিতাব বিভাগ: পুরুষ ও মহিলা পর্যায়ক্রমে।

  • আবাসিক সুবিধা: মনোরম পরিবেশে থাকা ও উন্নতমানের খাবারের ব্যবস্থা।

  • ডে-কেয়ার ও অনাবাসিক: স্থানীয় শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা।

ভর্তি চলছে: সীমিত কোটায়! আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন।


যোগাযোগের ঠিকানা:

স্থান: ফতুল্লা রেলওয়ে স্টেশন বাজার সংলগ্ন, দাপা ইদ্রাকপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। মোবাইল: 01866 887670, 01976 850314 ইমেইল: almanarah235@gmail.com পরিচালনায়: হাফেজ মাওলানা মুফতী নাজমুদ্দীন আবেদ (দা.বা.)