بسم الله الرحمن الرحيم
মাদরাসাতুল মানারাহ আল-ইসলামিয়া
ঈদুল আজহার ছুটি ও অভিভাবক সমাবেশের নোটিশ
এতদ্বারা মাদরাসাতুল মানারাহ আল-ইসলামিয়ার সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫/৫/২০২৬ তারিখ হতে ৬/৬/২০২৬ তারিখ পর্যন্ত মাদরাসার সকল কার্যক্রম বন্ধ থাকবে।
ইনশাআল্লাহ আগামী ৬/৬/২০২৬ তারিখ হতে যথারীতি মাদরাসার পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে।
এছাড়াও আগামী ২২/৫/২০২৬ তারিখ, রোজ শুক্রবার বাদ মাগরিব মাদরাসা প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে সকল সম্মানিত অভিভাবকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সকল সম্মানিত অভিভাবকদের নিকট আরও অনুরোধ করা যাচ্ছে যে, ঈদের ছুটির পূর্বে শিক্ষার্থীদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করার জন্য।
সকলের প্রতি পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা রইলো।
আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানী ও ইবাদত কবুল করুন। আমিন।
আদেশক্রমে
পরিচালক
মাদরাসাতুল মানারাহ আল-ইসলামিয়া